সারাদেশ

মানিকগঞ্জে ৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: পবিত্র রমজান উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৫ হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ৫শ টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠনিকভাবে দরিদ্র ও দুস্থ পরিবারের হাতে নগদ টাকা দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশে সহায়তার অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেক পরিবার ৫শ টাকা করে মোট ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আসছে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ প্রক্রিয়াধীন থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা