সারাদেশ

নারী দলিল লেখককে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটে বেড়ানোর কথা বলে নারী দলিল লেখককে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ওই নারীর বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে বুধবার ওই নারী সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা দলিল লেখক আলমগীর হোসেন ও একই গ্রামের শোভন শেখ।

সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সহকর্মী হিসেবে ওই নারীকে বেড়ানোর কথা বলে নিজের গ্রামে নিয়ে যান আলমগীর। সেখানে একটি ঘরে চারজন মিলে তাকে গণধর্ষণ করে।

বুধবার থানায় মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা