সারাদেশ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় সোমবার( ২৬ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

কর্মসূচির প্রথম দিনে ৫শত অভাবী মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ চত্বরে বেলা ১১টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবণ প্রদান করা হয়।

এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত মানবিক সহায়তাকে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে সুষম বন্টন নিশ্চিত করার জন্য মানবিক সহায়তা কার্ড প্রস্তুত করে প্রকৃত দু:স্থদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা