সারাদেশ

বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার : রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে করোনা আক্রান্ত পরিবার এবং ছিন্নমূল মানুষের কাছে 'প্রধানমন্ত্রীর উপহার' পৌঁছে দিলেন মৌলভীবাজার জেলা প্রশাসন।

মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে রোববার (২৫ এপ্রিল (দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত বিভিন্ন পরিবারের কাছে এবং ছিন্নমূল মানুষের বাড়িতে বাড়িতে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার মো. শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা প্রশাসনের কর্মচারীরা ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা