সারাদেশ

সেনা অভিযানে অর্ধ কোটি টাকার কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। চারটি কাঠের ডিপোতে রাত ভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির এ কাঠ আটক করেছে সেনাবাহিনী।

রোববার (২৫ এপ্রিল) মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে বন উজাড় হতে দেয়া হবেনা। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।

বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়তই সমতলে মূল্যবান কাঠ পাচার করে আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ এপ্রিল) রাতভর বাইল্যাছড়ি, নতুনপাড়া, ১০নং ইসলামপুর ও আদর্শগ্রাম এলাকার চারটি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে সেনা সদস্যরা।

মাটিরাঙ্গার রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জব্দকৃত কাঠগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারি হেমার মারা হলো তার কোন সদুত্তর দিতে পারেনি। তবে আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে তিনি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা