সারাদেশ

নানিয়ারচরে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি: নানিয়ারচরের বুড়িঘাটে ডিঙি সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি বুড়িঘাট বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একটি বেসরকারি ডিঙি সংস্থা যারা প্রবাসী আমেরিকান ( উৎ. ঝধুফধ কধনরৎ )ডাক্তার এর পক্ষ হতে এ ত্রাণ সহায়তা পায়। এসময় বুড়িঘাট এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানিয়া আক্তার। ত্রাণ সামগ্রী যারা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন শিক্ষক তানিয়া আক্তার।

জানা যায়, ডা.সৈয়দা কবির বৈশ্বিক মহামারির সময় উনি আফ্রিকা ও সিরিয়ার পাশাপাশি পাহাড়ি জনগণের কথা বিবেচনা করে দ্রুত সময়ে বাংলাদেশে ফান্ড পাঠিয়ে দিয়ে এসব ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন। এজন্য এলাকার দুঃস্থ পরিবারগুলো অসংখ্য ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট ডাক্তারকে।

ত্রাণ সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিঙির সাথে ছিল মানবতার কন্ঠ। এর আগেও এই সংস্থার মাধ্যমে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল অসহায় লোকজনদের।

নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর এলাকায় অসহায় হতদরিদ্রদের মধ্যে প্রায় ২৫ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা