সারাদেশ

যশোরে বোমা বিস্ফোরণ, শিশু নিহত: আহত ২ 

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন । নিহত শিশুর নাম আব্দুর রহমান (১০) । আহত অপর দুজন হলো নিহতের মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) ।

বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার বাউশলা গ্রামে এই ঘটনা ঘটেছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান বাড়ির পাশে খেলা করার সময় পাশে মোস্তফা নামে এক ব্যক্তির সেচঘর থেকে বোমাটি কুড়িয়ে পায়। এরপর সে বোমাটি নিয়ে খেলা করছিল। হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায়। তার পাশে থাকা মা ও বোন আহত হন। স্থানীয়রা বোমার শব্দে তাদের বাড়িতে এসে এই অবস্থা দেখতে পায়। এরপর তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার্থে মা ও মেয়েকে খুলনায় রেফার করেন ডাক্তাররা।

কেশবপুর থানার ওসি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। ছেলেটি পরিত্যক্ত একটি সেচঘর থেকে বোমাটি পেয়ে খেলার সময়ে তা বিস্ফোরণে সে ঘটনাস্থলে মারা যায়।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা