সারাদেশ

লকডাউনে খোঁড়া অজুহাত জনগণের, কঠোর প্রশাসন

শাহীন রহমান,পাবনা প্রতিনিধি: সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনও কঠোর ভাবে চলছে পাবনার সর্বত্র। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। জেলা সদরে প্রবেশের মোড়ে মোড়ে তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে টহল বাড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদরাসা মোড়, ট্রাফিক মোড়, ইন্দারা মোড়, বীণাবাণী সিনেমা হল মোড়, পুলিশ লাইন,বাস টার্মিনাল, বড় বাজারসহ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

শহরে গুরুত্বপূর্ণ কাজে কিছু অটোরিক্সা, রিক্সা, প্রাইভেট যানবাহন চলাচল করছে কড়া বিধিনিষেধের মাধ্যমে। আর ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ বলতে না পারলেই দেয়া হচ্ছে মামলা আদায় করা হচ্ছে জরিমানা। এছাড়া শিশু খাদ্য, সবজি, খাবারের দোকান, ওষুধের দোকান, ফলের দোকান খোলা রয়েছে। তবে শহরের বাইরে বেঁধে দেয়া সময়ে মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে।

শহরের বিভিন্ন গলি ঘুরে দেখা যায়, দোকান পাট বন্ধ থাকলের দোকানগুলোর সামনে জটলা ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন বয়সী মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, মোবাইলে যোগাযোগ করে সাটার ও দরজা আটকানো থাকলের তালা খোলা রেখে কাস্টমারকে ভেতরে রেখে পণ্য বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাড়ী থেকে বের হওয়ার জন্য বিভিন্ন খোঁড়া অজুহাত অবলম্বন করেছেন মানুষজন। কেউ বাজারের ব্যাগ, কেউ ওষুধের প্রেসক্রিপশন, কেউবা ব্যাংকের চেক আবার কেউ বোতলে করে দুধ, কলা হাতে নিয়ে ঘুরছেন।

আবার পুলিশ প্রশাসনের করোনা প্রতিরোধে তৎপরতা কর্মকাণ্ড চলাকালে অতি উৎসাহী মানুষ তা দেখার জন্যও জড়ো হতে দেখা যায়। পুলিশ কখনো বাঁশি ফুঁ আবার কখনো দাবড়িয়েও এদের নিয়ন্ত্রণে আনতে নাকানি চুবানী খাচ্ছেন।

পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান বলেন, মহামারী প্রাণঘাতি করোনা সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তেই লকডাউন চলছে। আমরা চেষ্টা করছি লকডাউন সফল করতে। যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের যাচাই বাছাই করে অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত পদক্ষেপ। আমরা বারবার সর্তক করছি বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়ে করোনা মোকাবেলায় সহায়তা করার জন্য ।


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা