সারাদেশ

নড়াইলে ব্যবসায়ীকে গুলি: প্রধান আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভাংড়ী ব্যবসায়ী মুজিবুর রহমানকে গুলি ও কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাসহ আরও ৬মামলার আসামি বহু অপকর্মের হোতা নুরনবী শেখ ওরফে নুরু(৩৪)কে বুধবার সদর উপজেলার বাহিরগ্রামের জনৈক শাকিলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বুধবার সদর উপজেলার বাহিরগ্রামের জনৈক শাকিলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী শেখ ওরফে নুরুর বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৬ এপ্রিল বিকালের দিকে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় দুই মোটর সাইকেলে ৬ অস্ত্রধারী যুবক মুজিবুরের ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয়ে তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। মুজিবুর তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে অস্ত্রধারীরা তাকে আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় আহত মুজিবুর রহমান বাদী হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন পুলিশের হাতে ধরা পড়েছে। এর আগে সাব্বির সরদার, নাইমুল ইসলাম ওরফে ডিজে নাইম, তরিকুল ও কাজেম ওরফে কাদের মোল্লা নামে ৪জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এরই মধ্যে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা