সারাদেশ

কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন এক সরকারি জলাশয়ের একাংশ বালু দিয়ে ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক কাউন্সিলর আতিকুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনা জানার পর সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধ করার জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্লাকে পাঠান।

কিন্তু নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকালেও বালু দিয়ে জলাশয় ভরাটের কাজ চালিয়েছেন পৌরসভার সাবেক ওই জনপ্রতিনিধি।

জানা যায়, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভাধীন জর্জ একাডেমির পূর্ব পাশে একটি সরকারি জলাশয়ের একাংশ ভরাট করছে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম। ওই জলাশয়টি সরকারি এবং ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন। অভিযোগের ভিত্তিতে বুধবার (১৪ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্লাকে পাঠান।

তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় তার ভাইকে ভরাট কাজ বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশনা না মেনে আজ বৃহস্পতিবার কাজ চালিয়ে যাচ্ছে সাবেক কাউন্সিলরের লোকজন ।

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের সুপারভাইজার মো. কাইউম মোল্লা বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় আমি তার ভাইকে ভরাট কাজ বন্ধ করার জন্য বলেছি।'

অভিযুক্ত সাবেক কাউন্সিলর মো. আতিকুল ইসলাম বলেন,'ওই জলাশয়ের পেছনে আমার ব্যক্তিগত জায়গা। সেখানে যাওয়ার জন্য আমি জলাশয়ের একাংশ ভরাট করে রাস্তা তৈরি করছি।'

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন,'আমি বিষয়টি গতকালই জেনেছি। আমার ওয়ার্ক এসিস্ট্যান্টকে পাঠেয়েছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা