সারাদেশ

ট্রাক-এ্যাম্বুলেন্সের চাপায় ভ্যান চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও এম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ফুরু শেখ ( ৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, তারাশী থেকে কোটালীপাড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক ফুরু শেখ। এসময় ঘটনাস্থলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি এ্যাম্বুলেন্স তারাশী বাসস্ট্যান্ডে পৌঁছায়। ভ্যানটি সাইট নিতে গিয়ে দুই গাড়ির মাঝখানে পড়ে চাপা খেয়ে ভ্যানচালক মারাত্মক আহত হয়।

পরে গুরুতর আহত ফুরু শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় ট্রাক ও এ্যাম্বুলেন্স আটক করা হলেও চাকরা পলাতক রয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা