সারাদেশ

কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সদরের কুন্দুপুকুর মাজারস্থ কবর থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

বুধবার (২০ এপ্রিল) ফজরের নামাজের সময় মাজার মসজিদের মসল্লিদের (নামাজী) নজরে এলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানে ওই দিন সকালে ১৬টি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে ওই রাতেই এসব কবর থেকে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

ওই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আশরাফুল হক (১৯) বলেন,‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল কুকুর খুঁড়েছে। পরে দেখতে পাই বেশ কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে, অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৭টি কবর খোঁড়া হয়েছে।’

নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৬) বলেন, ‘একবছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাজতি আরিফা (১২) মারা গেলে তাকে সেখানে দাফন দেওয়া হয়। আজ সকালে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটি খোঁড়া হয়েছে। কিন্তু তার কঙ্কালটি নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’

আরও পড়ুন: ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৬) বলেন, ‘আমার বড়ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্বৃত্তরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। স্থানীয়দের খবরে, পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।’ তিনি জানান, ওই ১৭টির মধ্যে ১২ বছরের একটি মেয়ের কবর খোঁড়া হলেও তার কঙ্কাল নিয়ে যাইনি।

কুন্দপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছেন, মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে সেটি না দেখে বলা সম্ভব না।’

তিনি বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্য মতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।’

আরও পড়ুন: আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বাঁচল...

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই কবরের দাবিদাররা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কঙ্কাল চুরি গেছে এমন কেউ কিছু বলেননি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও কেউ করেননি।’ এরই প্রেক্ষিতে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা