সারাদেশ

কালকিনিতে বিদ্যুৎ শ্রমিক দগ্ধ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিংস্টেশন এর নতুন গ্যাসস্টেশন’র বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তারের সাথে ঝুলে থাকে আবুল হাসান নামের এক বিদ্যুৎ শ্রমিক।

স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনাটি আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে শিমুল-পলাশ মার্কেটের সামনে ঘটে।

পল্লীবিদ্যুৎ অফিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কালকিনির ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিংস্টেশন এর গ্যাসস্টেশন’র এর জন্য নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন পড়লে নতুন সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ অফিস বরাবর আবেদন করেন। নতুন সংযোগ অনুমোদন হয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে খুটি ও তার লাগানো শেষে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে যানানো হয় লাইন বন্ধ আছে আপনারা কাজ করতে পারেন। আবুল হাসানসহ আরো দু’জন সংযোগের কাজ শেষ করে নামার সময় হঠাৎ তারে বিদ্যুৎ চলে আসলে আবুল হাসান এর পা বিদ্যুৎপৃষ্ঠ হয়।

এতে হাসান অজ্ঞান হয়ে তারের সাথে ঝুলতে থাকে। স্থানীয়রা পল্লীবিদ্যুৎ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করান। এ সময় স্থানীয়রা তাকে নামানোর জন্য চেষ্ঠা করেন। পড়ে স্থানীয়দের সহোযোগিতায় ফায়ার সার্ভিস দগ্ধ অবস্থায় আবুল হাসান উদ্ধার করে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাতে চিকিৎসার জন্য পাঠান। তার অবস্থা আশংকা জনক বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ আবুল হাসান মাগুড়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

এ ব্যপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মকবুল মিয়া জানান, আমার লাইনম্যান পল্লীবিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ কওে লাইন বন্ধ করে কাজ করছিলো কিন্তু তারা না বলে ক্যান বিদ্যুৎ চালু করলো আমি জানি না।

এ ব্যাপারে কালকিনি পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম আঃ মাজেদ বলেন, আমাদের মধ্যে ভুলবুঝাবুঝি হয়েছে তবে রোগি সুস্থ আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা