সংগৃহিত ছবি
সারাদেশ

মই থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় মোবাইলে কথা বলতে গিয়ে খুঁটির মাথায় লাগানো মই থেকে পড়ে গিয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় মুসা মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত বিদ্যুৎ শ্রমিকের নাম রাজু (৩২)। তিনি সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কামালনগর দক্ষিণপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে।

আরও পড়ুন: সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের কর্মচারী বাবু বলেন, রাজু তার হেলপার আমিনুর রহমানকে সাথে নিয়ে কাটিয়া মুসা মসজিদের পাশের সড়কের একটি বাসা বাড়ির বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য যান। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুতের খুঁটিতে লাগানো মইয়ের মাথায় দাঁড়িয়ে লাইন ঠিক করছিল। ঠিক সেই সময় মোবাইলে একটি কল আসে। মোবাইলে কথা বলার সময় অসাবধানবশত হঠাৎ সে মইয়ের মাথা থেকে নিচে পড়ে যায়। আমিনুর ফিরে এসে দেখে রাজু মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতা নিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইনে কাজ করেছেন রাজুর বাবা গোলাম রব্বানী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা