সারাদেশ

সৈয়দপুরে মিটার গেজের দুটি কোচ লাইনচ্যুত

আমিরুল হক, নীলফামারী : ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত মিটার গেজের দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানা থেকে পার্বতীপুর যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে কোচ দুটি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: নারীর ওড়না ধরে টান কাণ্ডে দুই পুলিশ প্রত্যাহার

দূর্ঘটনাকবলিত কোচ দুটির মধ্যে একটি প্রথম শ্রেনীর ও অপরটি শোভন চেয়ার কোচ।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, কোচ দুটি উদ্ধারে পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধার করছে। ভারী বর্ষণের কারনে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগি ছিল। ইঞ্জিনসহ তিনটি কোচ নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি কোচ লাইনচ্যুত হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং সপের ইনচার্জ প্রকৌশলী সোহেল রানা বলেন, কোচ তিনটি রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল। কোচগুলো ঈদে বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সাথে সংযোগ করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা