সারাদেশ

উলিপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: করোনায় আরও একজনের মৃত্যু

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উলিপুর থানা পুলিশের আয়োজনে ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার(এসপি) সৈয়দা জান্নাত আরা।

এ সময় পুলিশ সুপার বলেন, এই জেলায় বাল্য বিয়ের প্রবণতা অনেটাই বেশী, তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে শিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্য বিবাহ সহ যেকোন নির্যাতনের তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, এসআই মশিউর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নের বিট অফিসার এএসআই সোহাগ পারভেজ, মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসার সুপার, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা