সারাদেশ

কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুরের পানিতে ডুবে মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাফিজুর ও সিয়াম আপন খালাতো ভাই। তাদের বাড়ি পাশাপাশি এলাকায়। মোস্তাফিজুর বাহিরচর ইউনিয়নের ১২দাগ গ্রামের পূর্বপাড়ার মাসুম হোসেনের ছেলে।

সিয়াম একই ইউনিয়নের ১৬দাগ গ্রামের মধ্যপাড়া বড় মসজিদ এলাকার বকুল হোসেনের ছেলে। মুস্তাফিজুর স্থানীয় ভিশন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং সিয়াম ১৬দাগ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের গ্রামে খালারবাড়িতে বেড়াতে যায় সিয়াম। খালাতো ভাই মুস্তাফিজুর ও সিয়াম বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় মুস্তাফিজুর ও সিয়াম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, খালাতো ভাই মুস্তাফিজুর ও সিয়াম খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরে গোসল করতে যায়। সেই পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। হাসপাতালে শিশু দুটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, ঘটনার পর দুই শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি। তারা থানায় এলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা