সারাদেশ

রাজাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মো. রাজু হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন। রাজু হাওলাদার উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী ও রাজু একই বাড়িতে বসবাস করেন। রাজু ঐ ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এতে ঐ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঐ স্কুলছাত্রী বিষয়টি রাজুকে জানালে বিয়ে করতে অস্বীকার করে। বর্তমানে সে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে তার জবানবন্দি রেকর্ড ও ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামি রাজুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা