সারাদেশ

পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবির পণ্য উদ্ধার

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি শহরে স্টেডিয়ামের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় মিলেছে টিসিবি’র খাদ্যপণ্য। প্রায় দুইশো বোতল দুই লিটার সয়াবিন তেল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পেয়াঁজ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

এসব খাদ্যপণ্য বেশি মূল্যে অন্যত্র বিক্রি করে দিতেই গোপনে মজুদ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এতে টিসিবি ডিলারের ‘কারসাজি’ বলে মনে করছেন তারা। তবে ডিলার বিষয়টি অস্বীকার করে এসব মালামাল ‘চুরি হয়েছে’ বলে দাবি করছেন। সরকারি এসব খাদ্যপণ্য কারা মজুদ করেছে তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই।

স্টেডিয়াম এলাকাটি নির্জন হওয়ায় এখানে রাতের বেলায় টিসিবি পণ্যগুলো মজুদ করা হয়েছে। পরবর্তীতে এসব পণ্য সড়িয়ে নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় এবং লোকজন চলে আসায় সংশ্লিষ্ট্যরা পণ্যগুলো ফেলে রেখে চলে যায়।

পথচারী মো. হানিফ জানিয়েছেন, ভোরে টিসিবি লেখা বস্তায় পেঁয়াজ, চিনি, ডাল, ছোলা ও সয়াবিন তেল পড়ে থাকতে দেখে অনেকেই সেখান থেকে কিছু কিছু নিয়ে যাচ্ছিলো। বিষয়টি জানাজানি হলে খেটে খাওয়া লোকজন সেখানে ভিড় জমাতে থাকে। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে টিসিবি পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, নির্ধারিত মূল্য ৫শ টাকা হাতে নিয়ে আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সংশ্লিষ্ট ডিলার থেকে টিসিবি পণ্য নিতে পারি না।

টিসিবি ডিলার জিল্লুল মজুমদার বলেন, ‘গত বৃহস্পতিবার তিনি প্রায় আড়াই লাখ টাকার পণ্য চট্টগ্রাম টিসিবি কেন্দ্র থেকে রাঙামাটিতে এনেছিলেন। আজ শনিবার সেগুলো রাঙামাটি শহরে বিক্রি করার কথা ছিল। কিন্তু শনিবার সকালে টিসিবি’র পণ্য উদ্ধারের খবরটি পাই।

গোডাউনের গেইটের তালা ভেঙে এসব পণ্য চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পণ্যগুলো উদ্ধার করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা