সারাদেশ

ভারী যানবাহনের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে কাজ করতে গিয়ে সোহেল (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার করেছে রাজস্থলী থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলা হতে দুর্গম ফারুয়া হয়ে সীমান্ত সড়কের কাজ চলছে। ওই সড়কের কাজ করতে গিয়ে ভারী যানবাহনের সাথে জোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা একজন শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিহত সোহেল নোয়াখালী জেলার উত্তর লামসি গ্রামের কবিরহাট থানার বাসিন্দা মৃত জর্জ মিয়ার ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মফজল আহমদ খান জানিয়েছেন। ময়না তদন্ত শেষে নিহতের অভিভাবকদের কাছে তার লাশ বুঝিয়ে দেওয়া হবে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা