সারাদেশ

খোলা আকাশের নিচে মেয়রের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ ও পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খোলায় আকাশের নিচে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দেড়শ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়ে নতুন মেয়াদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত মেয়র নায়ার কবির বলেন, দ্বিতীয়বারের মতো আমার এই দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠান আনন্দের হলেও এটি নস্যাৎ করে দিয়েছে গত ২৮ মার্চের হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-টি আজ প্রাণহীন। পুড়িয়ে দেওয়া হয়েছে সকল নথিপত্র, রেকর্ডপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। তাই বাধ্য হয়েই আজ খোলা আকাশের নিচে রাস্তায় বসে আমি মেয়রের দায়িত্বভার গ্রহণ করছি। তিনি এই পরিস্থিতিতে পৌরসভার সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যেই নাগরিক সেবা

চালু করা হবে আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা