সারাদেশ

রাস্তায় যাত্রীবাহী বাস ও খোলা ছিল দোকানপাট

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : সরকার ঘোষিত লকডাউনের প্রথমদিন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে নরসিংদী ঢিলেঢালাভাবে পালিত হয় লকডাউন। শহরের হাতেঘনা কয়েকটা দোকানপাট ছাড়া অধিকাংশ দোকানপাটই ছিলে খোলা। রাস্তায় ছিলো জনসমাগম। অধিকাংশ মানুষই স্বাস্ব্যবিধি মানছেন না।

তাই লকডাউন মানতে জনগণকে বাধ্য করতে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে মাঠে নেমেছে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম। এছাড়া একাধিক ভ্রাম্যমাণ আদালত শহর ছাড়াও গ্রামাঞ্চলে মাস্ক ব্যবহার, দোকানপাট পরিচালনায় সরকারের আদেশ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে আদালত পরিচালনা করছেন। এসময় সর্তকতামূলক মাইকিং, প্রচারপত্র বিতরণ, মাস্ক বিতরণ ও জড়িমানাও আদায় করছেন।

লকডাউনের প্রথমদিনে শহরের রাস্তা ও অলি গলিতে রিকসা, ইজিবাইক, সিএনজিই ছিলো মানুষ জনের বাহন। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ট ভ্যানসহ স্থানীয় পর্যায়ের যাত্রীবাহী মিনিবাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলতে দেখা গেছে। তবে যাত্রীবাহী দূরপাল্লার ও স্থানীয় বাসে যাত্রীদের গুণতে হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়েও চারগুণ। যারফলে বাস কর্তৃপক্ষের সাথে যাত্রীদের গন্ডগোলের ঘটনাও ঘটেছে কোন কোন স্থানে।

অপরদিকে, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, নরসিংদী জেলার একমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড এই হাসপাতালে মাত্র ৮০ জন কোভিড রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে। এরমধ্যে প্রায় ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। সারাদেশের মতো নরসিংদীও হাট-বাজার, বিনোদন কেন্দ্রে জনসাধারণের অবাদ যাতায়াত আর মেলা মেশার কারতে এই রোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই রোগকে মোকাবেলা করতে হলে আমাদের সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা