সারাদেশ

মঠবাড়িয়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৫

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের এক দিন পর রোববার রাতে উপজেলার উত্তর ভেচকি (বাইশকুড়া) ফসলের মাঠ থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আল আমিন উত্তর ভেচকি গ্রামের মুদি ব্যবসায়ী সিদ্দিক আকনের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন সোমবার (৫ এপ্রিল) অজ্ঞাতনামা আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৫ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো- একই এলাকার আলম আকনের ছেলে সোহেল (২০), ওয়ারেছ খানের ছেলে আল আমিন (২১), সেলিম হাওলাদারের ছেলে আরিফ (২১), মৃত গফ্ফার সরদারের ছেলে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা