সারাদেশ

পাবনায় ঢিলেঢালা লকডাউন 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : দেশব্যাপী লকডাউনের প্রথমদিনে পাবনায় তেমন কোন প্রভাব পরেনি। স্বাভাবিকভাবে চলাচল করছে ছোট বড় গণপরিবহনসহ সাধারণ মানুষ। দোকান পাটসহ জেলা শহরের বড় বড় শপিংমলগুলো বন্ধ থাকলেও ছোট ছোট দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক খোলা রেখেছেন অনেক ব্যবসায়ী। শহরজুড়ে যানজট পরিলক্ষিত করা গেছে।

ছোট ছোট গণপরিবহনসহ স্বল্প কিছু দূরপাল্লার বাস চলতে দেখা গেছে মহাসড়কে। শহর এবং বাজারগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে লকডাউনের প্রথমদিনে।

করেনার এই মহামারি প্রতিরোধের জন্য সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে নামে। এবং প্রথমদিনের লকডাউন এর বিষয়ে শহরে গুরুত্বপূর্ণ স্থানে অভিযান করেন তারা। সাধারণ মানুষসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সরকারের দেয়া লকডাউন ও স্বাস্থ বিধি মেনে চলার জন্য অনুরোধ ও সতর্কতা করেন। আগামীকাল থেকে এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা।

এদিকে, লকডাউন পরিস্থিতির কারণে প্রতিদিনের খেটে খাওয়া সাধারণ মানুষ পরেছে বেশ বিপাকে। অপরদিকে কর্মসংস্থানসহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করা সাধারণ মানুষ পরেছেন দুর্ভোগেে। তাই করোনাকালীন এই সময়ে হঠাৎ করে লকডাউন দেয়ায় সরকারের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেছেন। তা না হলে পেটের দায়ে তাদের মাঠে নামতে হবে বলে জানান তারা।

প্রথমদিনের লকডাউন নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাবনা জেলা প্রশাসক কবীর মাহামুদ বলেন, সরকারের করোনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ আমরা প্রথমদিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবাইকে অনুরোধ করছি, সতর্ক করছি। বিগত দিনের করোনা পরিস্থিতি আমরা খুব ভালো ভাবে মোকাবেলা করেছি। বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না। আগামীকাল থেকে আইন প্রয়োগ করা হবে।

করোনা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আমাদের কাছে খবর আছে সরকারের দেয়া আইন অমান্য করে অনেকেই গণপরিবহন চালু করেছে। অনেকেই গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছেন। আমরা আজ আবারো সকল সেক্টরের প্রতিনিধিদের সাথে কথা বলবো। আগামীকাল থেকে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা