সংগৃহীত ছবি
সারাদেশ

যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আটককৃতরা হলো, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)।

এদিকে, তাদের মধ্যে হাসিবের বিরুদ্ধে ৩টি এবং কালিয়ার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাদুরগাছা গ্রামে একটি অভিযান চালিয়ে ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আদানির সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না

এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা