সারাদেশ

মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

রবিবার সকাল ৮টার দিকে সিরাজদিখান উপজেলার তুলশীখালীর ঢাকা- নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকির চানের ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকইল উপজেলার পার্বতীপুর গ্রামের মেহের আলীর ছেলে মামুন (৩৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মীর শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। অন্য আহতদের মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।

ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা