সারাদেশ

খুলনায় করোনায় ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে শনিবার (৩ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন খুলনার রায়পাড়া এলাকার ফিরোজ খান (৫৩) এবং গোপালগঞ্জ সদরের শাহিদা বেগম (৬৬)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর রায়পাড়া এলাকার রওশন আলীর ছেলে ফিরোজ খানের মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২২ মার্চ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা যান গোপালগঞ্জ সদরের ১৩৪ ডিসি রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শাহিদা বেগম। তিনি ৩০ মার্চ করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

এদিকে, জেলা প্রশাসন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত খুলনায় সন্ধ্যার পর দোকান ও হাটবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পর্যটনকেন্দ্র, পার্ক ও বিনোদনকেন্দ্রগুলো।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা