সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় সেলিম মিয়া (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল আরোহী সেলিম মিয়া গোবিন্দগঞ্জ পৌরশহরের চাষকপাড়ার বাসিন্দা।

নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চারমাথায় বগুড়াগামী বিশাল নামে একটি বাস বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এসময় তার বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় ট্রাফিক পুলিশ ঘাতক (ঢাকা মেট্রো-ব ১৪-২১৮৪) বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। বর্তমানে ঘাতক বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা