সারাদেশ

বরিশালে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সঙ্গে স্বজনেরদ সাক্ষাৎ অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহ আলম।

তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বজনদের
সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। কারা অধিদপ্তর থেকে থেকে পাঠানো এ আদেশ হাতে পাওয়ার পর পরই শনিবার দুপুরের পর থেকে নির্দেশ কার্যকর করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের মার্চ মাসে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

হঠাৎ করেই করোনার সংক্রমণ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে আগামী সোমবার থেকে সাত দিনের জন্য সারাদেশে লকডাউন শুরুর কথা রয়েছে। সাক্ষাৎ শুরুর এক মাসের মাথায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পুনরায় বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা সুপার জানিয়েছেন, ‘লকডাউনের মধ্যে পূর্বের মতই সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। পূর্বে কথা বলার সময় ৮ মিনিট থাকলেও করোনার কারণে তা ১০ মিনিট করা হয়েছে বলে জানান তিনি।


সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা