সারাদেশ

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করলো ছেলে

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় : পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে ছেলে শহিদুল ইসলাম (৩২)।

শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার সময় পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশা করতো। দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবওয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিবুল হাসান জানান, ভিকটিমকে আমরা প্রাথমিক অবস্থায় মৃত অবস্থায় পেয়েছি। তার গলার বাম পাশের ধারালো অস্ত্রের চিহ্ন পেয়েছি। তার মৃত্যর কারণ সম্পর্কে জানতে হলে ময়না তদন্ত জরুরি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা