সারাদেশ

ঘরের স্বপ্ন পূরণ হলো প্রতিবন্ধী প্রিয় রঞ্জনের 

আল-মামুন, খাগড়াছড়ি : প্রতিবন্ধী প্রিয় রঞ্জন চাকমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি ঘরের। রৌদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাটছিল পরিবারটি জীবন। আর বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী প্রিয় রঞ্জন চাকমার স্বপ্ন পূরণ করলো বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়িতে সদর সেনা জোন।

প্রায় ২ লাখ টাকা ব্যয় করে তিন কক্ষ বিশিষ্ট টিন সেট গৃহ নির্মাণ করে প্রতিবন্ধী প্রিয় রঞ্জন চাকমাকে শনিবার (৩ এপ্রিল) দুপুরে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম কুঞ্জরাম পাড়া এলাকার ঘরের চাবি তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি ঘর উদ্বোধনকালে জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম বলেন, পাহাড়ে সেনাবাহিনী সকল ধর্ম-বর্ণ, গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে পার্বত্য জেলায়। সে সাথে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সকলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বদ্ধপরিকর। শুধু তাই নয় সরকারের উন্নয়নমূলক সকল কাজের সহায়তার পাশাপাশি পার্বত্য জেলাকে শান্তির নিবাস গড়তে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি সকলের প্রতি, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

পরে এলাকাবাসীর খোঁজ খবর নিয়ে অস্বচ্ছল আরও ৩টি পরিবারকে ঘর নির্মাণসহ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত ও সোলার সিস্টেম ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন তিনি। এর আগে ফিতা কেটে উদ্বোধন করে তিন কক্ষ বিশিষ্ট ঘরের উদ্বোধন করে তা পরিদর্শন করেন জোন অধিনায়ক। এ সময় এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, স্থানীয় রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সদর জোনের এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক জানান, মানবিক দিক বিবেচনা করে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিকে ২ লাখ টাকা ব্যয়ে টিন শেড ঘরটি নির্মাণ করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপকারভোগী প্রতিবন্ধী প্রিয় রঞ্জন চাকমাসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা