সারাদেশ

প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে মারধরের ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম রেনু প্রামানিক (৬৫)। তিনি উপজেলার মূলগ্রামের চাঁদ আলী ওরফে চাঁদুর ছেলে।

রেনু প্রামানিক এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান।

স্থানীয় এলাকাবাসী জানান, রেনু প্রামাণিক ও পাঁচুরিয়া গ্রামের রজব আলীর ছেলে সাহেব আলী সম্প্রতি পাশাপাশি জমি কট রাখে। শুক্রবার দুপুরে ওই জমির আইল কাটা নিয়ে কয়েকদিন আগে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়।

তারই জেরে শুক্রবার দুপুরে সাহেব আলীর মারধরে গুরুতর আহত হয় রেনু প্রামানিক। তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঐদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রেনু প্রামাণিকের মৃত্যু হয়।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, জমির আইল কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে এই নিয়ে তিন দফা মারামারির ঘটনা ঘটে। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেনু প্রামানিক মারা গেছেন। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ চাটমোহরে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান নেমেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা