সারাদেশ

মুন্সীগঞ্জে ট্রিপল হত্যার প্রতিবাদে মানববন্ধন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুরে আলোচিত ট্রিপল হত্যার প্রতিবাদে শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী বিভিন্ন ব্যানারে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ নিন্দা প্রকাশ করেন।

মানববন্ধনের আগে পৌরসভার উত্তর ইসলামপুর এলাকা থেকে কয়েকটি ব্যানারে মিছিল বের করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এ সময় মানববন্ধনকারীরা নিহত মিন্টু, সাকিব ও ইমন পাঠানের খুনিদের ফাঁসি চেয়ে শ্লোগান দেয়। তারা সবাই খুনিদের নাম নিয়ে ফাঁসির চেয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।

এই মানববন্ধনে উত্তর ইসলামপুর এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে প্রশাসনের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মাদ ফয়সাল বিপ্লব বলেন, মিন্টু, সাকিব ও ইমন পাঠানের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আর যাতে শহরে এই ধরনের কোনো ঘটনা পুনরায় না ঘটে তার জন্য বাকি সব খুনিদের আইনের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জোর দাবি জানান।

এ সময় মানববন্ধনে নিহত মিন্টু, সাকিব ও ইমন পাঠানের স্বজনরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি মো. গোলজার হোসেন, কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার, কাউন্সিলর সোহেল রানা রানু, পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি এড. রুমেল প্রমুখ।

সান নিউজ/এন/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা