সারাদেশ

কুষ্টিয়ায় ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় দিলীপ ট্রেডার্স নামে একটি কারখানায় ভেজাল গুড় তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে খোকসা উপজেলার ডাক বাংলো রোড় এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রাজু কমার বিশ্বাসকে(৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দিলীপ বিশ্বাসকে(৪৭) ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার ইসাহাক আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল। বিষয়টি জানতে পেড়ে কারখানাটি সিলগালা করা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা