সারাদেশ

ট্রাকচাপায় ভ্যান আরোহী নারী নিহত 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় সোহাগী খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন সলঙ্গা থানার উত্তর ভরমোহন গ্রামের সোবহানের স্ত্রী।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বাজার ভদ্রঘাট এলাকা থেকে পা চালিত ভ্যানগাড়ীতে চড়ে নলকার দিকে আসছিলেন ওই নারী। ভ্যানগাড়ীটি নলকা সেতুর উপর উঠলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দেয়।

এসময় সোহাগী নামে ওই নারী ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক আবুল কালামকে (৫৫) আটক ও ট্রাকটিকে জব্দ করেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা