সারাদেশ

শিশু আরিফুল হত্যায় ৫ জনের যাবজ্জীবন

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু আরিফুল ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। সেইসাথে দন্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে নগদ এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের প্রধান আসামি গোলজার রহমান খন্দকার (৪০), সাহেব খন্দকার (৪৫) উভয়ের পিতা মৃত, মছির উদ্দিন খন্দকার। হারুন খন্দকার (২২), পিতা, সাহেব খন্দকার, ফরিদুল ইসলাম খন্দকার (২৫) এবং ৫. জরিদুল ইসলাম খন্দকার(২০), উভয়ের পিতা গোলজার রহমান খন্দকার। আর বেকসুর খালাস পেয়েছেন মোছা. আনোয়ারা বেগম (৪০) স্বামী সাহেব খন্দকার এবং হালিমা বেগম (৪০) স্বামী. গোলজার রহমান। তাদের সকলের বাড়ি নাকাই গ্রামে।

আদালতের জি আর ও পুলিশ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক এ রায় দেন।

উল্লেখ্য ২০১৩ সালের ১১ই ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আব্দুল কাফি মিয়ার শিশুছেলে আরিফুল ইসলামকে কুপিয়ে জখম করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আরিফুলের বাবা আব্দুল কাফি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাত বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা