সারাদেশ

সাংস্কৃতিক কর্মকর্তা হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : টাঙ্গাইল জেলা সংস্কৃতি কর্মকর্তা খন্দকার রেজোয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বুধবার (৩১ মার্চ) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামী দেলোয়ার হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের লোভে দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেজোয়ানাকে শ্বাসরোধে হত্যা করেছেন। নৃশংসতম এ ঘটনার চারদিনেও হত্যায় অভিযুক্ত দেলোয়ার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনার সংস্কৃতি কর্মকর্তা মারুফা মঞ্জরী খান সৌমী, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আওয়াল কবীর জয়, মানবাধিকার নেত্রী পূর্ণিমা ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন রেজোয়না ইসলামকে দেখতে আসেন তার স্বামী দেলোয়ার হোসেন। পরে ঐ কক্ষ থেকে রেজোয়ানার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা