সারাদেশ

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে চারজন মারা গেছেন।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।

তিনি বলেন, হাটহাজারী থেকে প্রথমে গুলিবিদ্ধ তিন জন ও পরে আরেক জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত রয়েছে অর্ধশতাধিক।

এদিকে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদরাসার সামনে তাদের পাঁচ পুলিশ সদস্য আটকা পড়েছেন ও দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি জানান, জুমার নামাজের পরপরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতা করে বিক্ষোভ করে হেফাজতে ইসলামে নেতাকর্মীরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের জেরে হেফাজতের নেতাকর্মীরা হাটহাজারী থানা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ওই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। হেফাজতের বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি মোবকবেলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সাসনে অবস্থান করছে।

সংঘর্ষের এক পর্যায়ে মাদরাসার সামনে হেফাজতের নেতাকর্মীরা ও থানার সামনে এসপির নেতৃত্বে পুলিশ ও বাস স্ট্যান্ডে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। তাদের ত্রিমুখী অবস্থানের কারণে জুমার নামাজের পর থেকে হাটাহাজারী খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা