সারাদেশ

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও আদৃশ সোইম আয়ান (৭ মাস)। আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন, আবদুল কাদের (৪৫), আবুল কালাম (৪০), মোহাম্মদ মুছা (৩০), মো. গিয়াস (২৬)।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আরো দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি।

তারা জানান, ট্রাকের সাথে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহীদ জানান, আহত দু‘জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দু‘জন এখানে চিকিৎসাধীন।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা