সারাদেশ

নানা কর্মসূচিতে রংপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : স্বাস্থ্যবিধি মেনে ফুলে-ফুলে শুভেচ্ছা, শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও মনমুগ্ধকর ডিসপ্লের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরেও পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।

শুক্রবার (২৬ মার্চ) সূর্যদ্বয়ের শুরুতে নগরীর মর্ডাণমোড় স্মৃতিস্তম্ভ অর্জনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। ফুল দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে। এতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিষ্ট পার্টি, ওয়াকার্স পার্টিসহ তাদেও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয় আনন্দ ও উচ্ছাসের উদ্মাদনা। ৪৮ সরকারি দপ্তরসহ অংশ নেয় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও জেলার আট উপজেলা পরিষদসহ প্রতিটি ইউনিয়ন পরিষদে সুবর্ণজয়ন্তীর উৎসব পালিত হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদরাসা, বিভিন্ন সংগঠন আলোচনা সভা, দোয়া, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা