সারাদেশ

সাবেক মন্ত্রীর ভাতিজাসহ ৭২ জনের নামে হত্যা মামলা

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীর সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসসহ ৭২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে নিহত আব্দুল জলিলের চাচা শ্বশুর জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জাহাঙ্গীর হোসেন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান সংবাদকর্মীদের জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশটি দাফন সম্পন্ন করা হয়। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বুধবার (২৪ মার্চ) দিনব্যাপী বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সদিয়াচাঁদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সাবেক সভাপতি সিরাজুল আলমকে হারিয়ে শাহাদত হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে হারিয়ে বুদ্দু বিজয়ী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে বেলকুচির আজগড়া এলাকায় জলিলের মৃত্যু হয়। এ ছাড়া উভয় পক্ষের আহত হন আরও বেশ কয়েকজন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা