সারাদেশ

প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে দেওরাছড়ায় গণধর্ষণের অভিযোগে পুলিশ প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানান, মোবাইলে দেওরাছড়া চা বাগান এলাকার একটি ছেলের সঙ্গে প্রেম করে সেখানে দেখা করতে যায় মেয়েটি। পরে প্রেমিক অভিযুক্ত জুবেল মিয়া (২২) ও তার বন্ধুরা মিলে রাতভর কিশোরী (১৬) ধর্ষণ করে বলে মেয়েটির বাবা অভিযোগ করেন। ২১ মার্চ রাতে ঘটনাটি ঘটে।

এ বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দেওরাছড়া চা বাগানের জব্বার মিয়া ওরফে খালেক এর ছেলে জুবেল মিয়া (২২), দেওরাছড়া চা বাগানের আলীনগর টিলার মায়া রিকমনের ছেলে বকুল রিকমন(২০) ও একই এলাকার অমূল্য রিকমনের ছেলে শিপন রিকমন(২০) কে গ্রেফতার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ বিষয়ে তদন্ত চলছে ও বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা