সারাদেশ

সেই পাষণ্ড স্বামী-শাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় গৃহবধূর শরীরে আগুন দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে আসামির নিজ এলাকা কাবিলের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান।

গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ গৃহবধূ একই এলাকার শফিউল ইসলামের মেয়ে।

দুই বছর আগে একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করতেন স্বামী ও তার পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও নির্যাতন শুরু করে স্বামী ও শাশুড়ি কুলসুম বেগম। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে গ্যাস লাইটার দিয়ে শারমিনের ম্যাক্সিতে আগুন লাগিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। এতে তার শরীরের বেশির ভাগ (৫০ শতাংশ) অংশ পুড়ে যায়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, সদর উপজেলার কাবিলের বাজার এলাকা থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা