সারাদেশ

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ‘মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।
রোববার (২১ মার্চ ) সকালে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দীনসহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে সচেতনতা গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষ গুলো যেন সুরক্ষিত থাকুক।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা