সারাদেশ

মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান আইভীর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে জানিয়ে সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

“মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে রোববার (২১ মার্চ) বিকেলে নগরীর চাষাঢ়ায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবেলায় জনসচেনতা সৃষ্টির জন্য সর্বস্তরের নাগরিকদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী করোনা সচেতনতা প্রসঙ্গে আরো বলেন, বর্তমানে করোনার যেসব উপসর্গ দেখা দিচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। বাহ্যিকভাবে যার কোন ধরণের লক্ষণ পরিলক্ষিত হয় না। করোনার এই অবস্থা মানবদেহের ফুসফুসকে নিষ্ক্রিয় করে মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। তাই মরণব্যাধি করোনা থেকে রক্ষা পেতে হলে সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোন পথ নেই বলে তিনি মনে করেন।

নারায়ণগঞ্জকে আর হটস্পট হিসেবে দেখতে চান না জানিয়ে মেয়র আইভী বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলা করতে চাই। জনপ্রতিনিধি হলেও আমরা জনগণের সেবক। নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন অতীতের মতো পাশে থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলেও আশ্বাস দেন মেয়র আইভী।

তিনি বলেন, করোনা মোকাবেলায় এ সরকার সফল। পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ মহামারী করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এ দেশের পুলিশ করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে ছিলো, আছে।
বক্তব্য প্রদানের পর মেয়র আইভী ও পুলিশ সুপার জায়েদুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা রিকশাচালক, দিনমজুর, গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন স্তরের শ্রমজীবি মানুষ ও পথচারীদের মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সবাইকে সুস্থ থাকার জন্য সর্ব অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে গত চব্বিশ ঘন্টায় নারায়ণগঞ্জে ৪৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭শ’ ৯৪জন, সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৪শ’ ৭৫জন এবং মৃত্যু হয়েছে ১শ’ ৫৬ জনের।

সান নিউজ/এনএসি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা