সারাদেশ

করোনার সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দেশে আবারো করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং দিন দিন সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় মাস্ক পরাসহ করোনা স্বাস্থ্যবিধি পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ।

'মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে রোববার (২১ মার্চ ) দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শহরের বিশ্বরোড মোড়ে বেলা ১২টায় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম বার বাসযাত্রী, পথচারী, হোটেলসহ বিভিন্ন দোকানে মাস্ক বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার বলেন, করোনার হার আবারও বৃদ্ধি পেয়েছে। এ হার কমানোর লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এ কর্মসুচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে করোনার সংক্রমনের হার কম থাকে। আগামীতে করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) খলিলুর রহমান ও আরিফুল ইসলাম, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, টিআই সরোয়ার হোসেন, ওসি বাবুল সরদার প্রমুখ।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা