সারাদেশ

মুন্সীগঞ্জে ২১ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভায় মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের ১২ টার দিকে শহরের সুপার মার্কেট চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ জনকে অর্থদন্ড দেয়া হয়। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রধান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল আরিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও স্থানীয়রা নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় মাস্ক না পরায় ২১ জনকে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল আরিফ বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।

সান নিউজ/ এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা