সারাদেশ

সিলেটে কোয়ারেন্টাইন থেকে উধাও ৯ প্রবাসী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও হয়েছেন ৯ প্রবাসী।

তারা একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। সেই সঙ্গে হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের নজরদারির গাফিলতির বিষয়টি ফুটে উঠেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিজি-২০২ ফ্লাইটে ১৫২ যুক্তরাজ্য প্রবাসী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে ১৪৭ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরীর নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে পাঠানো হয়। এর মধ্যে আম্বরখানার হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন প্রবাসীকে রাখা হয়।

রোববার (২১ মার্চ) সকালে রুটিন চেক করে হোটেল কর্তৃপক্ষ প্রবাসীদের নিজ নিজ কক্ষে পেলেও দুপুর থেকে একই পরিবারের ৯ প্রবাসীকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি হোটেল কর্তৃপক্ষ বুঝতে পারার পর রেজিস্ট্রি এন্ট্রি খাতায় দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে উধাও হওয়া প্রবাসীরা সিলেটের জকিগঞ্জস্থ বাড়িতে চলে গেছেন বলে জানান। তবে পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখে তারা আবারও হোটেলে ফিরে আসবেন বলে আশ্বস্ত করেন।

এ বিষয়ে ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানেজার কাউসার খান রোববার বিকেলে জানান, আমাদের ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বেরিয়ে গেছেন। আমরা তাদের ফিরে আসার অপেক্ষায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কীভাবে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তারা বেরিয়ে গেলেন বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা