হোম কোয়ারেন্টাইনের বিধি তুলে নিয়েছে ভারত (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ভারত ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিদেশিদের জন্য সাত দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের বিধি তুলে নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির সংশোধিত ভ্রমণ নির্দেশনায় ‘ঝুঁকিপূর্ণ’ দেশের ক্যাটাগরিটি বাদ দেওয়া হয়েছে। খবর: এনডিটিভি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ভারত ভ্রমণে বিদেশিদের আর সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আর থাকতে হবে না। শুধু পৌঁছানোর পর ১৪ দিন কিছুটা সতর্ক অবস্থায় থাকলেই চলবে। নতুন ভ্রমণবিধি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে ও এটি বাংলাদেশের ভ্রমণকারীদের জন্যও প্রযোজ্য হবে।

নির্দেশনা অনুসারে, সব বিদেশি ভ্রমণকারীকে অবশ্যই আগের ১৪ দিনের ভ্রমণ বৃত্তান্তসহ ব্যক্তিগত তথ্যের একটি ফরম পূরণ করে দিয়ে হবে। ফরমটি ভারতের ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে রয়েছে। ফরমের সঙ্গে বিমানে চড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষার ‘নেগেটিভ’ ফলাফলের নথি আপলোড করে দিতে হবে।

আরও পড়ুন: ভারতে হিজাব বিতর্ক, চটেছে পাকিস্তান

বাংলাদেশ, কানাডা, হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কাতার,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের কয়েকটিসহ ৮২টি দেশ বা অঞ্চলের নাগরিকরা চাইলে আরটিপিসিআর পরীক্ষার ফলের বদলে দুই ডোজ করোনা টিকাগ্রহণের সনদ আপলোড করতে পারবেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা