শাল্লায় হামলার মূল হোতা শহিদুল গ্রেফতার
সারাদেশ

শাল্লায় হামলার মূল হোতা শহিদুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাত ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই সিলেট

শুক্রবার (১৯ মার্চ) রাতে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

প্রসঙ্গত, গত বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি সংখ্যালঘু বাড়িতে হামলা চালানো হয়। এ সময় এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার লুট হয়।

এ ঘটনায় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।

স্বাধীন স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা